চট্টগ্রাম বন্দরে ৬০৯ ড্রাম ‘হাইড্রোজেন পার-অক্সাইড’ নিলামে উঠছে

রফিকুল ইসলাম, চট্টগ্রাম থেকে
০৬ জুন ২০২২, ০৯:৪০আপডেট : ০৬ জুন ২০২২, ০৯:৪০

চট্টগ্রাম বন্দরে চার বছর ধরে ৬০৯ ড্রাম হাইড্রোজেন পার-অক্সাইড পড়ে রয়েছে। সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনার পর তড়িঘড়ি করে এগুলো নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (৬ জুন) বিকালে এসব রাসায়নিক প্রকাশ্য নিলামে তুলে বিক্রি করা হবে।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার (নিলাম) আলী রেজা হায়দার জানান, সীতাকুণ্ডের ঘটনার পর বন্দর কর্তৃপক্ষ বিপজ্জনক পণ্য নিলামে তোলার জন্য রবিবার কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দেয়। চিঠি পাওয়ার পর কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিদ্ধান্তে সেগুলো নিলামে তুলে বিক্রির সিদ্ধান্ত নেয়। 

তিনি আরও জানান, দুই কনটেইনারের চালানটি প্রকাশ্য নিলামে তোলা হবে। সংরক্ষিত দামের ১০ শতাংশ পে-অর্ডার বা নগদ টাকা দিয়ে আগ্রহীরা নিলামে অংশ নিতে পারবেন। হাইড্রোজেন পার-অক্সাইড টেক্সটাইল, ডাইংসহ নানা শিল্পে ব্যবহার করা হয়। এই পণ্য একসময় আমদানি হলেও বর্তমানে রফতানি হচ্ছে।

বন্দর সূত্রে জানা গেছে, গাজীপুরের কেয়া নিট কম্পোজিট লিমিটেড তুরস্ক থেকে চার বছর আগে হাইড্রোজেন পার-অক্সাইডের চালানটি নিয়ে আসে। আমদানির পর সেগুলো আজও খালাস করেনি। এরপর থেকে দুই কনটেইনারের চালানটি বন্দরের চত্বরে পড়ে আছে। চালানটিতে ৩০ হাজার ৪৫০ কেজি হাইড্রোজেন পার-অক্সাইড রয়েছে। এই চালানের সংরক্ষিত দাম ধরা হয়েছে ২৩ লাখ ৮০ হাজার টাকা।

উল্লেখ্য, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে শনিবার (৪ জুন) রাতে ভয়াবহ বিস্ফোরণে ৪৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। ডিপোর একটি কনটেইনারে আগুন লাগার পর আশপাশে থাকা শেড ও কনটেইনারে থাকা হাইড্রোজেন পার-অক্সাইডে আগুন ছড়িয়ে পড়ে। এর পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

/এসএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
চট্টগ্রাম বন্দরে জাহাজে ২ বিদেশি নাগরিকের মারামারি, একজন নিহত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম