কুমিল্লায় রোহিঙ্গা নাগরিকের পেটে মিললো ৩৫০০ পিস ইয়াবা

কুমিল্লা প্রতিনিধি
০৭ জুন ২০২২, ২০:০২আপডেট : ০৭ জুন ২০২২, ২০:০২

পাকস্থলীতে মাদক নিয়ে পাচারের সময় রোহিঙ্গা নাগরিকসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৬ জুন) রাতে জেলার সদর দক্ষিণ থানার আমতলী বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় দুজনের কাছ থেকে চার হাজার ৬৯০ পিস অক্ষত ও ৩৫ গ্রাম ভাঙা ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

গ্রেফতাররা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পান বাজার ব্লক-বি-১৩ এর বাসিন্দা আবুল ফয়েজ (৭৩) ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার পুরাচক গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মো. জাহান শরিফ (৫২)।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, অভিযানে সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হলে জাহান শরিফের কাছ থেকে এক হাজার ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং রোহিঙ্গা নাগরিক আবুল ফয়েজকে জিজ্ঞাসাবাদ করলে তার পেটে ইয়াবা আছে বলে জানান। পরে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে আবুল ফয়েজকে এক্স-রে করলে তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। চিকিৎসকের পরামর্শে বিশেষ পদ্ধতিতে তার পেটের ভেতর থেকে তিন হাজার ৫০০ পিস অক্ষত ও ৩৫ গ্রাম ভাঙা ইয়াবা বের করা হয়।

গ্রেফতার রোহিঙ্গা নাগরিক জানান, ইতিপূর্বে বেশ কয়েকবার টেকনাফ থেকে পেটে করে ইয়াবা পরিবহন করে কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করেছেন। বয়স বেশি হওয়ায় তাকে কেউ সন্দেহ করে না। সুযোগটি কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় পেটে করে ইয়াবা পাচার করে আসছেন।

র‍্যাব কর্মকর্তা সাকিব জানান, তাদের বিষয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী