বিএনপি প্রতারক দল হিসেবে পরিচিতি পেয়েছে: হানিফ

কুমিল্লা প্রতিনিধি
০৯ জুন ২০২২, ২২:৩৮আপডেট : ০৯ জুন ২০২২, ২২:৫২

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি সকালে এক বিকালে আরেক কথা বলে। তারা নির্বাচনের নামে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তাদের এমন আচরণের জন্য প্রতারক দল হিসেবে পরিচিতি পেয়েছে। নির্বাচনে অংশ নেবে না, তবে তারা কৌশলে ঠিকই নির্বাচনে অংশ নিচ্ছে।’

বৃহস্পতিবার (৯ জুন) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইরচর এলাকায় কর্মীসভায় সাংবাদিকদের এ কথা বলেন। 

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে হানিফ বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের কাজে আসিনি, সাংগঠনিক কাজে এসেছি। কারণ আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে কেন্দ্র করে বিভিন্ন থানা, ইউনিয়ন, উপজেলা ও জেলা কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের কারণে আমরা সাংগঠনিক কাজ করতে পারছি না। তাই সিটির বাইরে কর্মীদের নিয়ে আলোচনা হয়েছে।’

এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে