কুমিল্লায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১১ জুন ২০২২, ২১:৩০আপডেট : ১১ জুন ২০২২, ২১:৩০

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে হোসাইন ও তানিম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) দুপুরে উপজেলার শিদলাই ও নাগাইশ গ্রামে পৃথক এই দুটি ঘটনা ঘটে। মৃত হোসাইনের বয়স দেড় বছর। সে শিদলাই গ্রামের মো. ফরহাদের ছেলে। চার বছর বয়সী তানিম নাগাইশ গ্রামের মো. জাকিরের ছেলে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার শিদলাই গ্রামের হোসেন দুপুরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর পাশে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় খুঁজে পায়। তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের তানিম পরিবারের সবার অগোচরে বাড়ির সামনে একটি ডোবায় পড়ে যায়। তার মা-বাবা ও বাড়ির লোকজন তাকে না পেয়ে বাড়ির পাশের ডোবায় খুঁজে পায়, এলাকাবাসী তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়ে সন্ধ্যায় শুনেছি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী