কুসিক নির্বাচন

নৌকার প্রার্থী বললেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী

কুমিল্লা প্রতিনিধি
১৫ জুন ২০২২, ১০:১৭আপডেট : ১৫ জুন ২০২২, ১০:৩৭

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ভোট দিয়েছেন। 

বুধবার (১৫ জুন) সকাল ৯টায় ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন কায়সার। ৯টার পর একই কেন্দ্রে ভোট দেন রিফাত।

জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আরফানুল হক রিফাত বলেন, ‘জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

ভোট প্রদান শেষে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার

এদিকে ভোট প্রদান শেষে নিজাম উদ্দিন কায়সার সাংবাদিকদের বলেন, ‘আমি খবর পেয়েছি কিছু কেন্দ্রে এক কক্ষে দুইটা বুথ দেওয়া হয়েছে। এতে আমাদের অনেক এজেন্ট বসার জায়গা পাননি। আমি এক্ষুণি কেন্দ্র পরিদর্শনে যাবো। পরে বিস্তারিত জানাবো ‘

স্বতন্ত্র মেয়র প্রার্থীর অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, ‘উনার পোলিং এজেন্টরা সসম্মানে যে যার জায়গায় আছেন।’

এর আগে সকাল ৮টা থেকে কুসিকের ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এটি নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম এবং কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭ ওয়ার্ডে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার রয়েছেন। মোট কেন্দ্র ১০৫টি। এবারের নির্বাচনে নৌকার প্রার্থীসহ মোট পাঁচজন মেয়র প্রার্থী। ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৬ জন সংরক্ষিত আসনের প্রার্থী। 

/এসএইচ/
সম্পর্কিত
এনসিপির হয়ে কি নির্বাচন করবেন সাবেক মেয়র মনজুর?
পাঁচ সিটির নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী যারা
ঢাকার দুই সিটির নির্বাচন: দক্ষিণে আসিফ, উত্তরে এনসিপির প্রার্থী আদিব!
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম