কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুন ২০২২, ১৫:০৫আপডেট : ১৫ জুন ২০২২, ১৫:০৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কয়েকটি কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। সরল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী (আনারস) সালাউদ্দিন কাদের এই অভিযোগ করেছেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘ভোট শুরুর কিছুক্ষণ পর ১ ও ২ নম্বর ওয়ার্ড থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা। উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।’

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বলেন, ‘ভোট কেন্দ্রে কোনও অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।’

বাঁশখালী উপজেলার ১৩টিসহ জেলার মোট ১৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে পটিয়া ও আনোয়ার উপজেলার দুটি ইউনিয়নে ব্যালট পেপারে ভোটগ্রহণ হচ্ছে। বাকি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের