চন্দ্রঘোনা ইউনিয়নে নৌকার প্রার্থীর জয়

রাঙামাটি প্রতিনিধি
১৫ জুন ২০২২, ১৯:১৭আপডেট : ১৫ জুন ২০২২, ১৯:১৭

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেন মিলন জয়লাভ করেছেন। তিন হাজার ৪১৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৫ জুন) সন্ধ্যায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার এই ফল ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিপ্লব মারমা আনারস প্রতীকে পেয়েছেন দুই হাজার ৬৬ ভোট।

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, সারাদিন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হয়েছে। তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইউনিয়ন চেয়ারম্যান পদে দুই, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইতিমধ্যে দুই ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই ইউনিয়নে ভোটার সংখ্যা ১০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ পাঁচ হাজার ৪৮৮ ও নারী চার হাজার ৬৭২ জন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম