নোয়াখালীর ৫ ইউপিতে নৌকা, দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

নোয়াখালী প্রতিনিধি
১৬ জুন ২০২২, ০২:৫০আপডেট : ১৬ জুন ২০২২, ০৪:১৮

নোয়াখালীর চার উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচটিতে আওয়ামী লীগ এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (১৫ জুন) রাত ১১টায় জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আক্তার হোসেন, চানন্দী ইউনিয়নে মো. আজহার উদ্দিন, সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ফিরোজ আলম রিগান, বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নে মো. শাহজাহান সাজু এবং সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে তোফাজ্জল হোসেন (বাবলু) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন রিপন ও কেশারপাড় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হক বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, বুধবার জেলার সদর উপজেলার বিনোদপুর, বেগমগঞ্জের মিরওয়ারিশপুর, সেনবাগের কেশারপাড়, অর্জুনতলা, মোহম্মদপুর এবং হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি