টেকনাফে ৪ কেজি আইস ও ১ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২২, ১০:২৬আপডেট : ১৬ জুন ২০২২, ১০:২৬

টেকনাফে ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলো— আব্দুর রহমান (৩০), মোহাম্মদ নুর (২৫)। তারা দুজনই টেকনাফের স্থানীয় বাসিন্দা।

তিনি বলেন, ১৫ জুন রাতে হ্নীলা বিওপি’র এমজি ব্যাংকার এলাকা দিয়ে মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন তথ্য পেয়ে টহলদল রাতে ৫ ব্যক্তিকে মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। চোরাকারবারিরা এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় টহলদল ধাওয়া করে আব্দুর রহমান (৩০) এবং মোহাম্মদ নুর (২৫) নামে ২ চোরাকারবারিকে আটক করে। অপর ৩ চোরাকারবারি পালিয়ে যায়। টহলদল প্লাস্টিকের বস্তা থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

পরে মোহাম্মদ নুরের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ জুন রাতে ব্যাটালিয়ন সদর হতে অধিনায়কের নেতৃত্বে আরও একটি টহলদল হ্নীলা বিওপি’র শ্মশানঘাট এলাকার বেড়িবাঁধের কাছ থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তার ভেতরে থাকা ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

আটক ২ আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী