টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে আর্মড পুলিশের গোলাগুলি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৭ জুন ২০২২, ০৩:৫৭আপডেট : ১৭ জুন ২০২২, ০৩:৫৭

কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে গোলাগুলি শেষে ভারী অস্ত্র এবং দেশি বন্দুকসহ গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুন) রাত ১০টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্পে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের নুরালীপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় ড্রোনের সাহায্যে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ।

এ বিষয়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি তারিকুল ইসলাম বলেন, টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের নুরালীপাড়া সংলগ্ন পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের আস্তানার সন্ধানে ড্রোনের সাহায্যে অভিযান চালানো হয়। এ সময় পাহাড়ি এলাকায় গুহার মধ্যে লুকিয়ে রাখা চারটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। কিন্তু রোহিঙ্গা সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। ক্যাম্প ও সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তায় জেলা পুলিশ এবং এপিবিএনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসপি।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন বলেন, উখিয়ার বালুখালী-১৮ নম্বর ক্যাম্পে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় এপিবিএনের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে আর্মড পুলিশও গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।

তিনি বলেন, অভিযানের পর ক্যাম্পে তল্লাশি চালিয়ে একটি রাইফেল এবং বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার করা হয়। এখনও অভিযান চলছে। এ ঘটনায় শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

/এমপি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী