রাঙামাটিতে ২৫ গ্রামের মানুষ পানিবন্দি, পাহাড় ধসের শঙ্কা

রাঙামাটি প্রতিনিধি
১৯ জুন ২০২২, ১৭:৫০আপডেট : ১৯ জুন ২০২২, ১৭:৫০

কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে রাঙামাটির কাচালং নদীর পানি বেড়েছে। এতে জেলার বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ২৫ গ্রামের প্রায় চার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

রবিবার (১৯ জুন) বাঘাইছড়ি পৌরসভার মেয়র মো. জমির উদ্দিন জানান, কয়েকদিনের টানা বর্ষণে কাচালং নদীর পানি বেড়ে বাঘাইছড়ি উপজেলার বেশকিছু গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি রয়েছেন প্রায় চার হাজার মানুষ। সকাল থেকে বৃষ্টি অব্যাহত থাকায় আরও দেড় থেকে দুই ফুট পানি বেড়েছে। লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিতে প্রশাসনের সঙ্গে কাজ চলমান রয়েছে।

রাঙামাটিতে ২৫ গ্রামের মানুষ পানিবন্দি, পাহাড় ধসের শঙ্কা

স্থানীয়রা জানান, ভারী বর্ষণে একদিকে পাহাড় ধসের শঙ্কা বেড়েছে, অন্যদিকে বন্যার সৃষ্টি হয়েছে। এতে আতঙ্কে রয়েছেন তারা। উপজেলার ২৫ গ্রামের মানুষ বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছে।

রাঙামাটিতে ২৫ গ্রামের মানুষ পানিবন্দি, পাহাড় ধসের শঙ্কা

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘পানি প্রতিনিয়ত বাড়ছে। ফলে এ মুহূর্তে কয়টি গ্রাম প্লাবিত হয়েছে তা বলা সম্ভব হচ্ছে না। বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুত রয়েছে। উপজেলার সব স্কুলকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছি। আমাদের বেশ কয়েকটি টিম মাঠে রয়েছে। টিমের সদস্যরা প্রতিনিয়ত বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করছেন। মাইকিং করে প্লাবিত এলাকার মানুষজনকে আশ্রয়কেন্দ্রে যেতে আহ্বান করা হচ্ছে।’

/এফআর/আরকে/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি