ফেনীর সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণের দাবি এনসিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৫, ২১:৪৪আপডেট : ০৪ জুন ২০২৫, ২১:৪৪

ফেনীতে নতুন করে বন্যার শঙ্কায় পরিস্থিতি মোকাবিলার কার্যকর প্রস্তুতি গ্রহণে ১৩ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৪ জুন) এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব বরাবর স্মারকলিপি দেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী।

স্মারকলিপিতে তিনি গত বছরের স্মরণকালের ভয়াবহ বন্যার অভিজ্ঞতার আলোকে এ বছর পর্যাপ্ত সময় হাতে নিয়ে বন্যাকালীন ক্ষয়ক্ষতি কমানো, উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব স্মারকলিপির দাবির প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপের কথা বিস্তারিতভাবে জানান। এছাড়া তিনি জানান, উদ্ধার কার্যক্রমের জন্য ব্যবহৃত সরঞ্জাম (স্পিড বোট, ফ্লোটিং বোট, টর্চলাইট, লাইফজ্যাকেট, ওয়াকিটকি) ইতোমধ্যে  কেনা হয়ে গেছে।

শিগগিরই জেলায় পাঠানো এবং বন্যাকালীন সময়ে ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্প, অন্তঃসত্ত্বা নারীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্স, এন্টিভেনমের স্টক, স্বেচ্ছাসেবকদের ট্রেইনিংয়ের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের