চট্টগ্রাম বন্দরে জাহাজে থাকা কনটেইনারে ধোঁয়া

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ জুন ২০২২, ২৩:০৪আপডেট : ২১ জুন ২০২২, ২৩:০৪

চট্টগ্রাম বন্দরে এবার জাহাজে থাকা একটি কনটেইনার থেকে ধোঁয়া বের হয়েছে। মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে বন্দরের জেটিতে অবস্থানরত ‘কোটা রাজিন’ নামে একটি জাহাজে থাকা একটি কনটেইনার থেকে এ ধোঁয়া বের হয়। এ কারণে জাহাজের নাবিক, ক্রু ও বন্দরের এনসিটি-২ এ কর্মরতদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত জাহাজ থেকে কনটেইনারটি সরিয়ে ফেলা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের এনসিটি-২ এ আমদানি পণ্যভর্তি জাহাজ ‘কোটা রাজিন’ এর একটি কনটেইনার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তাৎক্ষণিক সেখানে বন্দরের নিজস্ব ফায়ার টেন্ডার ও কান্ডারী-১০ ও কান্ডারী-২ কে ঘটনাস্থলে পাঠানো হয়। ওই জাহাজ থেকে দ্রুততার সঙ্গে বন্দরের গ্যান্ট্রি ক্রেন দিয়ে কনটেইনারটি নামিয়ে ফেলা হয়। কনটেইনারটিতে মাছের খাবার ছিল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘অনেক সময় দেখা যায়, কনটেইনার আবদ্ধ থাকলে এ ধরনের ধোঁয়া বের হওয়ার ঘটনা ঘটে। কনটেইনারের মুখ কিছুক্ষণ খোলা রাখলে তা আপনা-আপনি ঠিক হয়ে যায়। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই।’

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
চট্টগ্রাম বন্দরে জাহাজে ২ বিদেশি নাগরিকের মারামারি, একজন নিহত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি