সেন্টমার্টিনে পর্যটক নিবন্ধন চান না জাহাজ মালিকরা

কক্সবাজার প্রতিনিধি 
২২ জুন ২০২২, ১৬:৩৭আপডেট : ২২ জুন ২০২২, ১৬:৩৭

সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিত এবং পর্যটকদের রেজিস্ট্রেশন করে যাওয়ার সিস্টেম চালু হলে কক্সবাজারের পর্যটন শিল্প ক্ষতির মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছে দ্বীপটিতে চলাচলকারী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন।

বুধবার (২২ জুন) দুপুরে কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এ শঙ্কার কথা জানায়। 

সংবাদ সম্মেলনে বলা হয়, পরিবেশ সংরক্ষণের নামে পরিবেশ ও বন মন্ত্রণালয় সামনের পর্যটন মৌসুমে সেন্টমার্টিন দ্বীপে প্রতিদিন মাত্র ৯০০ পর্যটক যাওয়ার নিয়ম করছে। পাশাপাশি পর্যটকদের রেজিস্ট্রেশন সিস্টেম চালুরও সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত কার্যকর হলে কক্সবাজারের পর্যটন শিল্পে মারাত্মক প্রভাব পড়বে। সেন্টমার্টিন দ্বীপের ১০ হাজার বাসিন্দাও এ ক্ষতির শিকার হবে। 

সংবাদ সম্মেলনে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ সীমিত না করে জীব বৈচিত্র ও প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণ নিশ্চিতে নীতিমালা প্রণয়নের দাবি জানায় সংগঠনটি। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি তোফায়েল আহমেদ ও সেক্রেটারি হোসাইন ইসলাম বাহাদুর। এছাড়া ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার কামাল ও সেন্টমার্টিন হোটেল-মোটেল মালিক সমিতির সেক্রেটারি আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী