সড়কে ১২০ ফুট দীর্ঘ ‘পদ্মা সেতু’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুন ২০২২, ১৯:৩৮আপডেট : ২৫ জুন ২০২২, ১৯:৩৮

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ জুন) সারা দেশেই নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। ব্যতিক্রমী আয়োজন দেখা গেছে বিভিন্ন জেলায়। এই উদযাপন উপলক্ষে পদ্মা সেতুর আদলে চট্টগ্রামে ১২০ ফুট দৈর্ঘ্যের একটি রেপ্লিকা বানানো হয়েছে। চট্টগ্রাম নগরের জামালখান মোড়ে সড়কে এই রেপ্লিকা সেতু শোভা পাচ্ছে। ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সার্বিক সহযোগিতায় এটি তৈরি করা হয়।

সড়কে ১২০ ফুট দীর্ঘ ‘পদ্মা সেতু’

শৈবাল দাশ সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে জামালখান এলাকায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি বড় পর্দার মাধ্যমে দেখেছেন চট্টগ্রামের মানুষ। অসংখ্য মানুষ সরাসরি তা দেখেছেন। আমাদের গর্ব ও গৌরবের এ সেতুর আদলে ১২০ ফুট দৈর্ঘ্যর এ রেপ্লিকা তৈরি করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেতুটিতে লাইট জ্বালিয়ে উদ্বোধন করা হবে। সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এটি উদ্বোধন করবেন।’

উল্লেখ্য, শনিবার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সকাল থেকে সেতুটি দিয়ে চলাচল করবে যানবাহন।

/এফআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি