নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রকৌশলীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জুন ২০২২, ১৫:৩৩আপডেট : ২৬ জুন ২০২২, ১৫:৩৩

চট্টগ্রামে নির্মাণাধীন সাততলা ভবন থেকে পড়ে মো. ইউসুফ (৪০) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। 

রবিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর খুলশী থানার টেকনিক্যাল রোডের এয়াকুব আলী ব্রিকফিল এলাকায় এ ঘটনা ঘটে। ইউসুফ নির্মাণাধীন ভবনটির সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালীতে।

ইউসুফের সহকর্মী মো. দেলোয়ার হোসেন জানান, তিনি কাপ্তাই সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউটের ৪১তম ব্যাচের ছাত্র ছিলেন। ওই ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে যান। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, লাশ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, ভবন থেকে পড়ে গিয়ে ইউসুফ নামে এক প্রকৌশলী মারা গেছেন। সেখানে পুলিশের একটি টিম কাজ করছে।

/এসএইচ/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী