বৈদ্যুতিক তারে কাপড় শুকাতে দিতে গিয়ে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

কুমিল্লা প্রতিনিধি
২৯ জুন ২০২২, ১৭:৪০আপডেট : ২৯ জুন ২০২২, ১৭:৪১

কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুন) বিকালে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের সাহেব পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মৃত স্বামী-স্ত্রী হলেন- সাহেব পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে কামাল উদ্দিন (৫০) ও তার স্ত্রী রিনা আক্তার (৩৫)। তাদের এক মেয়ে ও দুই ছেলে আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন দুপুরে গোসল করে এসে ঘরের সামনে টানানো বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে রক্ষা করতে যান স্ত্রী। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। তারা স্বামী স্ত্রী। পুলিশ ঘটনাস্থলে আছে।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী