বিমানবন্দর থেকে আ.লীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
০২ জুলাই ২০২২, ১৬:৫৯আপডেট : ০২ জুলাই ২০২২, ১৬:৫৯

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাস কাউন্টারের ম্যানেজার ও আওয়ামী লীগ নেতা আবু ছায়েদ ভূঁঞা রিপন হত্যাকাণ্ডের ২নং আসামি ইকবাল হোসেন সাইফুলকে (৩২) বিদেশে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই আসামি উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের তবারক উল্লাহর ছেলে।

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় বিদেশে পালানোর সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, ‘গত বছরের ২৮ অক্টোবর গভীর রাতে লাল সবুজ পরিবহনের বেগমগঞ্জের চৌরাস্তার কাউন্টারের ম্যানেজার ও উপজেলার মিরওয়ারিশ ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ছায়েদ ভূঁঞা রিপনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় তার সঙ্গে থাকা নগদ আড়াই লাখ টাকাও লুট করে নিয়ে যায় তারা। পর দিন পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে, পুলিশ তদন্তে নামে। একপর্যায়ে ঘটনার সঙ্গে ইকবাল হোসেন সাইফুলের সম্পৃক্ততা পাওয়া গেলে সে গা ঢাকা দেয়। পরে তাকে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করে ২নং আসামি করে মামলা রুজু করা হয়।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার গোপন সংবাদে জানা গেছে এই আসামি দেশে থেকে পালাতে বিমানবন্দর এলাকায় অবস্থান করছে। বিকালে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার বিকালে আদালতে পাঠানো হবে। এই হত্যায় পুলিশ আরও চার জনকে গ্রেফতার করেছে। বর্তমানে তারা জামিনে রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে