চট্টগ্রাম রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জুলাই ২০২২, ১০:৩৪আপডেট : ০৩ জুলাই ২০২২, ১০:৩৪

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় বেড়েছে। রবিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হলেও শনিবার রাত থেকে কাউন্টারে লাইনে দাঁড়িয়েছেন অনেকে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, গত ১ জুলাই থেকে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দুই দিন তেমন চাপ না থাকলেও আজ অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেবে রাত থেকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন। এবার ঈদুল আজহা উপলক্ষে ১০টি আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। এর মধ্যে অর্ধেক টিকিট দেওয়া হচ্ছে কাউন্টারে। বাকি টিকিট অনলাইনে অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে।

মনজুরুল ইসলাম নামে এক টিকিট প্রত্যাশী বলেন, ‌‘ময়মনসিংহ যাওয়ার বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকিটের জন্য ভোর ৪টায় লাইনে দাঁড়িয়েছি। তখনও আমার আগে অনেক যাত্রী ছিল। এখন দেখা যাক টিকিট পাই কিনা।’

রাত থেকে কাউন্টারে লাইনে দাঁড়িয়েছেন অনেকে

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ ইন্সপেক্টর সালামত উল্লাহ জানান, টিকিট কালোবাজারি রোধে আরএনবি সদস্যরা সতর্ক আছেন। শনিবার বিকালে এক টিকিট কালোবাজারিকে আটক করা হয়। পরে তাকে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, যাত্রীরা যাতে সুশৃঙ্খলভাবে টিকিট পান, সেজন্য প্রতিটি লাইনে একজন করে আরএনবি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, ‘ট্রেনের অগ্রিম টিকিট যাতে কালোবাজারিদের হাতে না যায়, সেজন্য পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, চট্টগ্রামে ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেওয়া হচ্ছে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের ও ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের টিকিট।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি