ট্রেনের টিকিটের জন্য বসে পড়লেন কাউন্টারের সামনে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জুলাই ২০২২, ২৩:০৫আপডেট : ০৩ জুলাই ২০২২, ২৩:০৯

চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি বেসরকারি কারখানায় কর্মরত আছেন মো. সুমন (৩৮)। বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। পরিবারের সদস্য নিয়ে ঈদুল আজহায় তিনি বাড়ি যেতে চান। এ কারণে সোমবারের (৪ জুলাই) ট্রেনের টিকিট পেতে লাইন ধরেছেন রবিবার (৩ জুলাই) বিকাল ৫টায়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৬ নম্বর বিজয় এক্সপ্রেস ট্রেনের কাউন্টারের সামনে তিনি লাইনে বসেছেন।

সন্ধ্যায় গিয়ে দেখা যায়, মো. সুমনের মতো তখনও প্রায় অর্ধশত লোক সোমবারের টিকিট পেতে একদিন আগে লাইনে বসেছেন। সময় যতই বাড়ছে কাউন্টারে বাড়ছে টিকিটপ্রত্যাশীদের ভিড়।

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ৮টা থেকে কাউন্টারে ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত টিকিট দেওয়া হয়। এ ছাড়া কাউন্টার খোলা থাকে রাত ১১টা পর্যন্ত।’

তিনি আরও বলেন, ‘১ জুলাই থেকে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার ঈদুল আজহা উপলক্ষে ১০টি আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। এ ছাড়া দুটি চাঁদপুরগামী স্পেশাল ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। এর মধ্যে অর্ধেক টিকিট দেওয়া হচ্ছে কাউন্টারে। বাকি টিকিট অনলাইনে অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে।’

চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই সোহরাব হোসেন বলেন, ‘ঈদুল আজহার অগ্রিম ট্রেনের টিকিটের জন্য রবিবার সন্ধ্যা থেকে অনেকেই লাইনে দাঁড়িয়েছেন। সোমবারের টিকিট পাওয়ার জন্য তারা লাইনে দাঁড়িয়েছেন। যাত্রীদের কাছে ট্রেনের টিকিটের চাহিদা রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের