নোয়াখালীতে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নিহত ২

নোয়াখালী প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৮:২৬আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৮:২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। সোমবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩টায় উপজেলার চরফকিরা ইউনিয়নের বাংলাবাজার-সোনাপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন- কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের আবদুল মন্নানের ছেলে মো. মিলন (৪৫), কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের আলী আহমদের স্ত্রী পেয়ারা বেগম (৫৫)। গুরুতর আহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের সুজা মিয়ার ছেলে আলী আহমদ (৬০) ও চরফকিরা ইউনিয়নের আবদুল হকের ছেলে মো. খোকন (৩০)।

চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুল হক কচি বলেন, বিকাল ৩টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে একটি পিকআপ ভ্যান সোনাপুরের উদ্দেশে যাত্রা করে। এ সময় পিকআপটি চরফকিরা ইউনিয়নের তের চোরার বেড়ি দোকান ঘর এলাকায় পৌঁছালে চাপরাশিরহাট সংযোগ সড়ক থেকে একটি অটোরিকশা বাংলাবাজার-সোনাপুর সড়কে উঠলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিলন মারা যান।

অপরদিকে, গুরুতর আহত অবস্থায় বাকি তিন জনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পেয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় লোকজন পিকআপ ও ঘাতক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি