স্ত্রী-সন্তানকে বাড়ি নিতে হাসপাতালে যাওয়া হলো না রাসেলের

কুমিল্লা প্রতিনিধি
০৯ জুলাই ২০২২, ১৩:৫২আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৩:৫৬

তিন দিন আগে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ জেনারেল হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন সাংবাদিক রাসেল প্রধানের (২৫) স্ত্রী। আজ স্ত্রী-সন্তানকে হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার কথা ছিল তার। এজন্য দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে রওনা দেন। কিন্তু তারা আর হাসপাতালে পৌঁছাতে পারেননি। পথিমধ্যে বাসের ধাক্কায় তিন জনই নিহত হয়েছেন।

শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

রাসেল প্রধান উপজেলার বেকিনগর গ্ৰামের প্রধান বাড়ির মো. আবদুল হকের ছেলে। তিনি স্থানীয় দৈনিক সমাজকণ্ঠের দাউদকান্দি উপজেলার প্রতিনিধি। নিহত অপর দুই জন তার বন্ধু একই এলাকার শাহজালাল মিয়ার ছেলে মো. শরীফ (২৮), মো. শাহ জালালের ছেলে মো. তাফসীর (২০)।

আরও পড়ুন: মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে গেলো বাস, নিহত ৩

রাসেল প্রধানের মামা মনির বলেন, ‌‘তিন দিন হলো আমার ভাগিনা প্রথম সন্তানের বাবা হয়েছে। ইলিয়টগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে আজ ডাক্তার রিলিজ দেবে, তাই বাড়ি থেকে মোটরসাইকেলে আসছিল। কিন্তু পথিমধ্যে আমার আদরের ভাগিনা মারা গেলো।’

বাসের ধাক্কায় নিহত মো. তাফসীর ও মো. শরীফ

তিনি আরও বলেন, ‘রাসেলের মৃত্যুর খবর তার স্ত্রীকে দিতে চাইনি। তারপরও কীভাবে যেন শুনে ফেলেছে। এরপরই সে অজ্ঞান হয়ে গেছে। তাকে এখনও হাসপাতাল থেকে আনতে পারিনি।’

স্থানীয়দের বরাত দিয়ে দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, সাড়ে ১০টায় লক্ষ্মীপুর থেকে ঢাকামুখী আল বারাকার একটি বাস জিংলাতলী এলাকায় আসলে সামনে একটি মোটরসাইকেল এসে পড়ে। এ সময় পাশ কেটে যাওয়ার চেষ্টা করেন বাসচালক। পরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে সড়কের একপাশে উল্টে যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন জন নিহত হয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী