মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে গেলো বাস, নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি
০৯ জুলাই ২০২২, ১২:০০আপডেট : ০৯ জুলাই ২০২২, ১২:১২

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তিন জনই মোটরসাইকেলের আরোহী। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, সাড়ে ১০টায় লক্ষ্মীপুর থেকে ঢাকামুখী আল বারাকার একটি বাস জিংলাতলী এলাকায় আসলে সামনে একটি মোটরসাইকেল এসে পড়ে। এ সময় পাশ কেটে যাওয়ার চেষ্টা করেন বাসচালক। পরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে সড়কের একপাশে উল্টে যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন জন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম