বেগমগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা: প্রধান আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
১১ জুলাই ২০২২, ১২:০১আপডেট : ১১ জুলাই ২০২২, ১২:০৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হাসিবুল বাশার (২৫) হত্যা মামলার প্রধান আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১০ জুলাই) রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার বাড়াই গোবিন্দ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রডসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্লাপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে হাসান (৩১)  এবং একই গ্রামের মিন্টু মিয়ার ছেলে জয় (২১)।   

জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের ফেনী গ্রেফতার করা হয়েছে। পরে তাদের তথ্যমতে ঘটনাস্থলের পাশের খাল থেকে দুটি ধারালো কিরিচ, একটি রড ও হাসানের প্রজেক্ট থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: গরুর হাটে যাওয়ার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার রাতে বাশারের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে হাসানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর ওই রাতেই অভিযান চালিয়ে মামলার ১০ নম্বর আসামি রকি (২৬) ও ১১ নম্বর আসামি বাহার উদ্দিনকে (২২) গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলার এখন পর্যন্ত দুই দফায় মোট চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরা মহাব্বতপুর গ্রামে হাসিবুল বাশারকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। তিনি ওই গ্রামের ইউনুস মৌলভীর বাড়ির মৃত আবুল বাশারের ছেলে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী