গরুর হাটে যাওয়ার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ১৭:২৬আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৭:২৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাসিবুল বাশার (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরা মহাব্বতপুর গ্রামের জোড়া পোল এলাকার প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

হাসিবুল বাশার ওই গ্রামের ইউনুস মৌলভীর বাড়ির মৃত আবুল বাশারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একাধিকবার মো. হাসান ও মো. সোহাগ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে স্থানীয় সোবহান মার্কেট দিয়ে বন্ধু বিপ্লবের মোটরসাইকেলে বিপ্লবসহ গরুর হাটের দিকে যাচ্ছিলেন বাশার। এ সময় পূর্ব বিরোধের জেরে হাসানের নেতৃত্বে মাসুম, মিন্টু, জয় ও জাহিদসহ কয়েকজন অস্ত্রধারী তাদের গতিরোধ করে। এরপর সোহাগ গ্রুপের সদস্য হাসিবুল বাশারকে তুলে নিয়ে যায়।

নিহতের চাচা সিরাজ উদ্দিন জানান, হাসানের নেতৃত্বে সন্ত্রাসীরা সোবহান মার্কেট থেকে বাশারকে তুলে নিয়ে যান। এরপর জোড়া পোল এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলাকেটে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয় হাসান গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।  

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী