সিটি গ্রুপের চেয়ারম্যানকে গ্রেফতারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ জুলাই ২০২২, ১৯:৩৩আপডেট : ১৪ জুলাই ২০২২, ২১:১৮

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) করা মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম গ্রেফতারের এই আদেশ দেন।

বিএসটিআইর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফ খন্দকার জানান, ‌২০১৯ সালে সিটি গ্রুপের তীর ব্র্যান্ডের কিছু সয়াবিন তেল জব্দ করে বিএসটিআই। এসব তেল পরীক্ষা করে সরকারের নির্ধারিত মাত্রার ভিটামিন-এ না পাওয়ায় ২০১৯ সালের ২০ অক্টোবর আদালতে মামলা করে সংস্থাটি। বিএসটিআইর অনুমতি ছাড়া এই তেল বাজারজাত করা হয়েছিল। 

তিনি আরও জানান, এই মামলায় বৃহস্পতিবার আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। মামলার একমাত্র আসামি সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। এর আগে তিনি এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। তার আইনজীবীরা একাধিকবার সময় নিয়েছিলেন।

এ বিষয়ে সিটি গ্রুপের পরিচালক (অর্থ) বিশ্বজিৎ সাহা বলেন, ‘ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি শুনেছি। বিএসটিআইর এ মামলাটি অনেক পুরনো। তবে চেয়ারম্যান অসুস্থ। আমরা আইনিভাবে বিষয়টি মোকাবিলা করবো।’

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম