৯ বছর পর স্ত্রীকে বাড়িতে এনে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১৪ জুলাই ২০২২, ২০:৪১ আপডেট : ১৪ জুলাই ২০২২, ২০:৪১

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সরস্বতী মালাকার (৩৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকাল ৩টায় উপজেলার লক্ষণপুর ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রঞ্জিত মালাকার (৪০) ওই গ্রামের সুশীল মালাকারের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচী জানান, বিকাল ৩টার দিকে রঞ্জন ও সরস্বতী ঝগড়া করছিলেন। হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন রঞ্জন। ডাক-চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই সরস্বতী মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর রঞ্জিত পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

তিনি আরও জানান, ১৪ বছর আগে রঞ্জন ও সরস্বতীর বিয়ে হয়। তাদের ১২ বছরের একটি ছেলে আছে। সরস্বতীকে মারধর করায় ছেলের জন্মের তিন বছর পর বাবার বাড়ি চলে যান। ৩ মাস আগে পারিবারিকভাবে তাদের ঝামেলার সমাধান করে আবার সরস্বতীকে রঞ্জিতের বাড়িতে আনা হয়। রঞ্জিত নোয়াখালীতে আরেকটি বিয়ে করেছেন বলে জানা গেছে। বর্তমানে ওই স্ত্রীও নোয়াখালীতে আছেন। 

/এসএইচ/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক