মোটরসাইকেলের ধাক্কায় সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৫ জুলাই ২০২২, ২০:৫৬আপডেট : ১৫ জুলাই ২০২২, ২২:৪৯

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রাক্তন প্রধান শিক্ষক নিহত হয়েছেন। তার নাম মো. জহিরুল হক (৮২)। তিনি তিতাস উপজেলার দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়কের আঙ্গাউড়ায় রাস্তা পার হওয়ার সময় গৌরীপুর মোড়মুখী মোটরসাইকেলের ধাক্কায় আহত হন তিনি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

স্থানীয়দের বরাতে দাউদকান্দির গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ওই প্রধান শিক্ষকের ছেলেমেয়ে ও আত্মীয়-স্বজনরা বলেছে, যিনি মোটরসাইকেল চালক তার কোনও দোষ ছিল না। এ ছাড়াও মোটরসাইকেল চালক ও নিহত প্রধান শিক্ষক সম্পর্কে আত্মীয় হন। তাই তারা কোনও অভিযোগ করেননি। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে