প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ জুলাই ২০২২, ১৫:৫৮আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৫:৫৮

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চার জন আহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।

নিহতরা হলেন- ব্যবসায়ী বিল্লাল হোসেন (৪৫) ও অটোরিকশাচালক চাঁন মিয়া (৫০)। বিল্লালের বাড়ি কসবা উপজেলার খাড়েরা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবদু মিয়ার ছেলে। চাঁন মিয়ার বাড়ী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার খাড়েরা গ্রাম থেকে ব্যবসায়ী বিল্লাল হোসেন তার স্বজনদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের হালদার পাড়া আসছিলেন। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল মারা যান। গুরুতর আহত অবস্থায় অটোরিকশাচালক চাঁন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পথে মারা যান। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী আহত হয়েছেন।

আহতরা হলেন- বিল্লালের ভাতিজা শাকিল মিয়া, তার স্ত্রী মিতু আক্তার, মা-শিরিন আক্তার ও পুলিশ সদস্য হাসিবুল হোসেন।

আহতদের মধ্যে চার জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে শিরিন আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক আরিফুজ্জামান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মুহাম্মদ এমরান হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী