‘আরসার গান গ্রুপের প্রধান’ অস্ত্রসহ গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ২২:৪৫আপডেট : ১৭ জুলাই ২০২২, ২২:৫০

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ‘আরসার গান গ্রুপের প্রধান’ সৈয়দুল আমিনকে (২৬) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)। গ্রেফতার সৈয়দুল আমিন উখিয়া উপজেলার রাজাপালং ক্যাম্প-৭, ব্লক- জি/১-এর আমির হোসেনের ছেলে।

রবিবার (১৭ জুলাই) ভোরে রাজাপালং ক্যাম্পে ড্রোন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

তিনি বলেন, ভোরে রাজাপালং ক্যাম্প-৭-এ ড্রোন অভিযান চালায় এপিবিএন। এ সময় জি/১ ব্লকে কিছু সন্দেহজনক লোকজনের আনাগোনা শনাক্ত করা হয়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ছৈয়দুল আমিনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বসতঘরের টিনের ট্যাংকের ভেতর থেকে একটি দেশি তৈরি বন্দুক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘ ছয় মাস মিয়ানমারের গহিন অরণ্যে আরসা গ্রুপের তত্ত্বাবধানে অস্ত্র চালানো প্রশিক্ষণ শেষে চোরাইপথে ক্যাম্পে ফিরে আসার কথা স্বীকার করেছেন তিনি। জব্দকৃত অস্ত্রসহ বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম