ভরা মৌসুমেও পাওয়া যাচ্ছে না ইলিশ, দাম চড়া

চাঁদপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০২২, ১৬:১৭আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৬:১৭

জুন থেকে নভেম্বর পর্যন্ত এই পাঁচ মাসকে ধরা হয় ইলিশের ভরা মৌসুম। এ সময়ে বাজার ইলিশে সয়লাব থাকে। তাই অন্যান্য সময়ের তুলনায় দামও থাকে কম। বেচাবিক্রিও হয় বেশি। কিন্তু এ বছরের চিত্র ভিন্ন। এখনও দাম বেশি হওয়ায় ‘ইলিশের বাড়ি’ খ্যাত চাঁদপুরের বাজারে এসে হতাশ ক্রেতারা।

ঢাকা থেকে চাঁদপুর বড় স্টেশন মাছের আড়তে ইলিশ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, ‘চাঁদপুরের ইলিশ অনেক সুস্বাদু। তাই এখান থেকে তাজা ইলিশ নিতে এসেছিলাম। কিন্তু এখানে মাছের দাম অনেক বেশি মনে হচ্ছে।’

কুমিল্লা থেকে আসা হাসান মাহমুদ বলেন, ‘হাতিয়া, ভোলা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদপুরে ইলিশ আসে। তাই আমরা কয়েক বন্ধু মিলে আজ ইলিশ মাছ কিনতে এসেছি। ভেবেছিলাম সস্তায় মাছ কিনতে পারবো। কিন্তু দাম বেশি। তারপরও কিছু মাছ নিয়েছি।’

চাঁদপুর বড় স্টেশন মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শবেবরাত সরকার বলেন, ‘স্থানীয় নদী অঞ্চলে ইলিশ তেমন পাওয়া যাচ্ছে না। তবে গত সপ্তাহে দক্ষিণাঞ্চল থেকে আসা ইলিশের আমদানি একটু ভালো ছিল। কিন্তু আজ আবার মাছের আমদানি কমে গেছে। এ দিন সর্বসাকুল্যে প্রায় ৪০০ মণ ইলিশ বাজারে এসেছে।’

তিনি বলেন, ‘ছোট সাইজের ইলিশ প্রতি কেজি ৫০০-৫৫০, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার টাকা এবং এক কেজির বেশি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকা দরে। গত দুই সপ্তাহে ইলিশের আমদানি ওঠানামা করলেও দামে তেমন কোনও প্রভাব পড়েনি।’

এ আড়তদার আরও বলেন, ‘গত সপ্তাহে ইলিশের দাম যেমন ছিল এখনও তেমনই আছে। আগামী সপ্তাহের শুরুতেই ইলিশের আমদানি আরও বাড়বে।’

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান দাবি করেন, বাজারে ইলিশের পর্যাপ্ত আমদানি রয়েছে। প্রতিদিন এক থেকে দেড় হাজার মণ ইলিশের আমদানি হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম