থেমে থাকা অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো বৃদ্ধের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ১৩:০৮আপডেট : ২০ জুলাই ২০২২, ১৩:১১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কের পাশে থেমে থাকা সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় সিরাজ মিয়া (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশুসহ পাঁচ জন।

বুধবার (২০ জুলাই) সকাল ৯টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিনলাখপীর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিরাজ মিয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিন নগর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে। 

আহতরা হলেন—সিরাজ মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৫৫), একই এলাকার বাবুল মিয়া (৫২), কসবা উপজেলার খেওড়া গ্রামের জালাল মিয়া (৩২), তার স্ত্রী নূপুর (২২) ও তাদের ছেলে জিলানী (৬)। এর মধ্যে মর্জিনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, কুমিল্লাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থেমে থাকা যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। এ ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের