চবি ছাত্রীকে যৌন নির্যাতন: ৫ জনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জুলাই ২০২২, ২১:০৩আপডেট : ২৪ জুলাই ২০২২, ২১:০৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার পাঁচ জনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

রবিবার (২৪ জুলাই) বিকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিনের আদালতে তাদের রিমান্ড আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের দুটি পৃথক আবেদন করা হয়েছে। এর মধ্যে একটি আবেদনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিম হোসেন (২৩), একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নুর হোসেন শাওন (২২) ও একই কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা মাসুদের (২২) রবিবার রিমান্ড আবেদন করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছিল।’

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ৪ জন কারাগারে

এসআই মিজানুর রহমান আরও বলেন, ‘এ ঘটনায় গ্রেফতার সাইফুল ইসলামকে শনিবার রাতে থানায় সোপর্দ করেছিল র‌্যাব। রবিবার তাকে আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

আদালতের পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ‘রিমান্ড নিয়ে দুটি আবেদনের শুনানি হয়নি। মঙ্গলবার শুনানি বলেছেন আদালত।’

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) রুহুল আমিন সবুজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার পাঁচ জনকে জিজ্ঞেসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে আসামিদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

আরও পড়ুন: ছাত্রীকে যৌন নির্যাতন: আরও ২ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। শুক্রবার রাতে চার জন এবং শনিবার বিকালে একজনকে গ্রেফতার করেছিল র‍্যাব-৭।

/এএম/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম