ছাত্রলীগ নেতা রাজু হত্যা: ৪ জন রিমান্ডে

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ২১:৪৪আপডেট : ২৫ জুলাই ২০২২, ২১:৪৪

মীরসরাইয়ে সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম রাজু হত্যা মামলায় গ্রেফতার চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুনায়েদ হোসেন আওলাদ সোমবার (২৫ জুলাই) দুপুরে আসামিদের এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ বলেন, ‘ইব্রাহিম রাজু হত্যা মামলায় চার আসামির সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল। এর মধ্যে তিন জনের দুই দিন করে ও একজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাদের মধ্যে ২ নম্বর আসামি কামরুদ্দীন সোহেল, ৩ নম্বর আসামি নুর উদ্দিন ও ৪ নম্বর আসামি মো. আসিফের দুই দিন এবং ৫ নম্বর আসামি আব্দুল মোনাফকে একদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে গত ৯ জুলাই রাত ১০টার দিকে উপজেলার দরবারটিলা এলাকায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম রাজুকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজুর বাবা মো. মহিউদ্দিন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে জোরারগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা কারাগারে।

 

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম