দাদির দাফনের কয়েকঘণ্টা পর নাতনির মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ২২:৩৯আপডেট : ২৭ জুলাই ২০২২, ২২:৩৯

রাঙামাটির লংগদুতে মাইনী নদীতে নৌকা ডুবে নিখোঁজের ছয় ঘণ্টা পর পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম সাদিয়া আক্তার। সে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী।

বুধবার (২৭ জুলাই) বিকালে মাইনীমুখ বাজার এলাকায় দাদির দাফন শেষে ফুফাতো বোনের সঙ্গে মাইনী নদীতে নৌকা চড়তে যায় সে। স্রোতের তোড়ে নৌকা ডুবে নদীতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন নিখোঁজের খবর শুনে অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে প্রায় ৬০ থেকে ৭০ গজ দূরে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়।

মাইনী বাজারের স্থানীয় বাসিন্দা এ বি এস মামুন জানান, গতকাল সাদিয়ার দাদির মৃত্যুর খবর শুনে পুরো পারিবার আজ মাইনীতে আসে। দুপুরে দাদির জানাজা শেষে ফুফাতো বোনের সঙ্গে মাইনী নদীতে নৌকা চড়তে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরপর দুটি মৃত্যুতে
পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল জানান, দাদিকে কবর দেওয়ার পর নৌকা চড়তে যায়। সেখানে নৌকা ডুবে সাদিয়া ও তার ফুফাতো বোন নদীতে তলিয়ে যায়। তবে ফুফাতো বোন পাড়ে উঠতে পারলেও সদিয়া ভেসে যায়। নদীতে জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লংগদু থানার ওসি আরিফুল আমিন বলেন, বিষয়টি শুনেছি। মাইনী নদীতে স্রোতে তালিয়ে গিয়ে সাদিয়া নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে। পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম