ইন্সপেক্টর শাহজাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জুলাই ২০২২, ১৮:০০আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৮:০০

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. শাহজাহান ও তার স্ত্রী ফেরদৌসী আকতারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ কর্মকর্তা শাহজাহান লোহাগাড়া ও সন্দ্বীপ থানার সাবেক ওসির দায়িত্বেও ছিলেন।

মামলায় এই পুলিশ কর্মকর্তার স্ত্রী ফেরদৌসী আকতারের বিরুদ্ধে এক লাখ ৭১ হাজার ৭৩৪ টাকার সম্পত্তি অর্জনের তথ্য গোপন ও এক কোটি ৪৮ লাখ চার হাজার ৪১৩ টাকার সম্পত্তি হস্তান্তরের অভিযোগ আনা হয়। মামলার বাদী আতিকুল আলম বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ১৪ মার্চ তাদেরকে সম্পত্তির পৃথক পৃথক বিবরণী দিতে আদেশ জারি করে দুদক। এর পরিপ্রেক্ষিতে ফেরদৌসী বেগম ২০১৯ সালের ১৭ এপ্রিল বিবরণী জমা দেন তারা। এতে ফেরদৌসী তিন কোটি ২১ লাখ ৮৬ হাজার টাকার স্থাবর সম্পত্তির তথ্য দেন। তার স্বামীর কাছ থেকে দান হিসেবে প্রাপ্ত ৪৩ লাখ ১০ হাজার ৮৬৭ টাকার সম্পত্তি বাদ দিয়ে তার ঘোষিত স্থাবর সম্পত্তি দুই কোটি ৭৮ লাখ ৭৫ হাজার ১৩৩ টাকার। যাচাইকালে তার নামে মোট দুই কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৮৬৭ টাকার স্থাবর সম্পদ পেয়েছে দুদক।

এর আগে, ৪ জানুয়ারি ক্ষমতার অপব্যবহার ও দুদকে দেওয়া সম্পত্তির বিবরণীতে সাড়ে ৪৯ লাখ টাকার তথ্য গোপন করার অভিযোগে মো. শাহজাহানের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপপরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছিলেন।

মো. শাহজাহান কুমিল্লার লালমাই থানার কাতালিয়া গ্রামের সুলতান আহমদের ছেলে। বর্তমানে নগরীর খুলশী থানার লালখান বাজার হাই লেভেল রোডে স্ত্রীসহ বসবাস করেন।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি