কালভার্ট ভেঙে খালে, দুর্ভোগে ৫ ইউনিয়নের বাসিন্দা

খাগড়াছড়ি প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ০৯:০৫আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৯:২১

প্রবল বর্ষণে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের নালকাটা এলাকার কালভার্ট ভেঙে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। দ্রুত কালভার্টটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ অধিদফতর সূত্রে জানা যায়, আশির দশকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের নালকাটা নামক কালভার্টটি নির্মাণ করা হয়। এই সড়কের বেশিরভাগ বেইলি সেতু সরিয়ে ইতোমধ্যে পাকা সেতু করা হয়েছে। পূর্ব থেকে কালভার্টটি পাকা থাকায় অনেকটা নিশ্চিন্তে ছিল সড়ক ও জনপথ অধিদফতর। কিন্তু গত সপ্তাহে এক দিনের প্রবল বর্ষণে নালকাটা এলাকার কালভার্টের দুই পাশের মাটি সরে যায়। এরপর খালে পড়ে যায় পুরো কালভার্ট। ফলে খাগড়াছড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সীমান্তবর্তী পানছড়ি উপজেলার পাঁচ ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ।

দ্রুত পুনরায় কালভার্ট নির্মাণের দাবি এলাকাবাসীর

নালকাটা এলাকার বাসিন্দা অরুন চাকমা, সবিনয় চাকমা, রত্না চাকমা বলেন, পানছড়ি উপজেলার সঙ্গে পুরো দেশের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও রোগীরা। এছাড়া অন্য পেশাজীবীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত পুনরায় কালভার্ট নির্মাণের দাবি জানান তারা।

সড়ক ও জনপথ অধিদফতরের প্রকৌশলী সবুজ চাকমা জানান, যেহেতু খাগড়াছড়ি-পানছড়ি সড়কটি গুরুত্বপূর্ণ, সেহেতু তারা দ্রুত ডাইভারশন সড়ক নির্মাণ করে প্রথমে বিকল্প পদ্ধতিতে যোগাযোগ চালু করা হবে। এরপর পুনরায় পরিকল্পিতভাবে আধুনিক আরেকটি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
ঈদের ছুটিতে মিটফোর্ডে রোগীর চাপ, চিকিৎসাসেবায় ভোগান্তি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী