প্রদীপকে পাঠানো হলো কাশিমপুরে, চুমকি চট্টগ্রাম কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ জুলাই ২০২২, ২০:৪৬আপডেট : ৩১ জুলাই ২০২২, ২০:৪৬

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় মৃত্যুদণ্ড ও দুর্নীতির মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়েছে। দুর্নীতির মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত চুমকি কারণকে চট্টগ্রাম কারাগারে রাখা হয়েছে। রবিবার (৩১ জুলাই) বিকালে ৩টায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি (প্রিজন্স) এ কে এম ফজলুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে বিচারাধীন মামলা নিষ্পত্তি শেষে চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ আজ তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠিয়েছে। তার স্ত্রী চুমকি কারণ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।’

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলার রায় গত বুধবার (২৭ জুলাই) ঘোষণা করা হয়। রায়ে প্রদীপ কুমার দাশকে ২০ বছর ও তার স্ত্রী চুমকি কারণকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই আদালত তাদেরকে চার কোটি টাকা জরিমানা ও অবৈধভাবে অর্জিত সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের