টেকনাফে রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ০১:০২আপডেট : ০২ আগস্ট ২০২২, ০১:০২

কক্সবাজারের টেকনাফের লেদা ক্যাম্পে হাবিব উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন। 

সোমবার রাতে উপজেলার লেদা এলাকার নুর আলী পাড়ার ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। হাবিব উল্লাহ (২৫) পশ্চিম লেদা নুর আলী পাড়ার হোসাইন আহমদের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে এপিবিএন-১৬-এর অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, 'অস্ত্রধারীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পে অভিযান চালাচ্ছে পুলিশ।'

লেদা রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মো. জাফর বলেন, 'অস্ত্রধারী খালেক ও চাকমা গ্রুপের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিয়ে ক্যাম্পে প্রবেশকালে তাদের দেখে ফেলেন হাবিব। এ সময় অস্ত্রধারীরা তাকে গুলি করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক।'

/এএম/এমএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম