বিদ্যালয়ে যাওয়ার পথে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

নোয়াখালী প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ১৬:৪৮আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৬:৫২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে মোটরসাইকেল চাপায় আফরোজা আক্তার রিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৯টায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের ভূঞারহাট-দুধমূখা আঞ্চলিক সড়কের মিরের পোলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আফরোজা একই ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের আমির খাঁ বাড়ির ইসমাইল হোসেন রিয়াদের মেয়ে। সে বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন জানান, বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে একটি মোটরসাইকেল আফরোজাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা ভূঞারহাট-দুধমূখা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পুলিশ এসে অভিযুক্তকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, স্থানীয় লোকজন চালক ও মোটরসাইকেলটি আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী