ভাড়া বাড়ানোর পর রাঙামাটিতে চলছে গণপরিবহন

রাঙামাটি প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ১৬:১৫আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৬:১৮

জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া বৃদ্ধির দাবিতে প্রায় ৩০ ঘণ্টা বন্ধের পর রাঙামাটিতে অভ্যন্তরীণ গণপরিবহন চলাচল শুরু হয়েছে। রবিবার (৭ আগস্ট) বিকাল থেকে শহরের মধ্যে অটোরিকশা চলাচল করছে। জেলা প্রশাসনের এক জরুরি সভায় ভাড়া বাড়ানোর ঘোষণার পর দুই-একটি করে গাড়ি চলতে দেখা যাচ্ছে।

এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পর শনিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে রাঙামাটি শহরের একমাত্র গণপরিবহন অটোরিকশা ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রাখেন মালিক ও চালকরা। যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েন শহরবাসী

দাবির পরিপ্রেক্ষিতে রবিবার (৭ আগস্ট) সকালে রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় তেলের দাম বিবেচনায় রাঙামাটি শহরের অভ্যন্তরীণ একমাত্র পরিবহন অটোরিকশার ভাড়া ৫২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর হোসেন, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, বিআরটিএ সহকারি পরিচালক প্রকৌশল আতিকুর রহমান, রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু ও সাধারণ মানুষ।

সভায় সাধারণ মানুষ অভিযোগ করেন, রাঙামাটিতে অভ্যন্তরীণ একমাত্র পরিবহন অটোরিকশা। জ্বালানি তেল বৃদ্ধিকে কেন্দ্র করে গতকাল পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ গাড়ি বন্ধ করে দেওয়া হয়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। 

সড়কে শৃঙ্খলা ফেরাতে একই সঙ্গে চলাকদের পোশাক ও পরিচয়পত্রসহ নানা ধরনের প্রস্তাব রাখা হয় সভায়। এরপর সবার মতামতের ভিত্তিতে তেলের দাম বিবেচনা করে ৫২ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়।

সভা থেকে আরও জানানো হয়, শহরের অভ্যন্তরীণ ভাড়া বিবেচনায় ৮ টাকার ভাড়া ১০ টাকা, ১২ টাকার ভাড়া ১৫ টাকা, ২৪ টাকার ভাড়া ৩০ টাকা করে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সভায় প্রবীণ সংবাদিক সুনীল কান্তি দে বলেন, ‘শহরে লাইসেন্সবিহীন চালক ও গাড়ির কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। যেকোনও ঘটনায় হুট করে অটোরিকশা বন্ধ করে সাধারণ মানুষকে বিপাকে ফেলায় শহরের বিকল্প পরিহন প্রয়োজন। প্রতিটি চলকের পরিচয়পত্রসহ পোশাক নিশ্চিত করতে হবে।’

রাঙামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, ‘শহরে অবৈধ অটোরিকশার কারণে সড়কে বিশৃঙ্খলা প্রতিনিয়ত বাড়ছে। কোনও ঘটনা ঘটলে আমরা কিছুই বের করতে পারি না। তাই চালকের পরিচয় নিশ্চিত করা জরুরি। পোশাকের প্রয়োজন হলে পৌরসভা থেকে আমি দেবো।’

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘রাঙামাটি শহরে একমাত্র অভ্যন্তরীণ পরিবহন অটোরিকশা হওয়ায় সবাইকে সে বিষয়ে বিবেচনা করে কাজ করতে হবে। কোনও ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আমাদের একে অন্যের কথা বিবেচনা করতে হবে এবং সুবিধা-অসুবিধা বুঝতে হবে। নতুন ভাড়ায় সবাইকে মেনে গাড়িতে চলাচল করতে হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম