রাঙামাটিতে গণপরিবহন সংকটে ভোগান্তি

রাঙামাটি প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ২০:২৯আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২০:৪৪

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে রাঙামাটি শহরের একমাত্র গণপরিবহন অটোরিকশা এবং দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে গণপরিবহনের সংকট রয়েছে রাস্তায়। এ জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে।

হাসপাতাল এলাকার বাসিন্দা শাহ নেওয়াজ বলেন, ‘সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়ে দেখি অটোরিকশা চলছে না। ভাড়া না বাড়ালে চালকরা গাড়ি চালাবেন না। এখন বাধ্য হয়ে পায়ে হেঁটে অফিসে যেতে হচ্ছে।’

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘প্রজ্ঞাপন জারি হলে কী সিন্ধান্ত হয় সেটা দেখার পর আমরা সিন্ধান্ত নেবো।’

বিআরটিসি ছাড়া কোনও বাস শহর ছেড়ে যাচ্ছে না।

এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ায় সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে বাড়তি চাপ লক্ষ করা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান