কক্সবাজারের হোটেল-মোটেল জোনে টর্চার সেলের সন্ধান

কক্সবাজার প্রতিনিধি
০৮ আগস্ট ২০২২, ১৬:৪৯আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৬:৪৯

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে টর্চার সেলের সন্ধান মিলেছে। যেখান থেকে চার জনকে জিম্মিদশা থেকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। রবিবার (৭ আগস্ট) রাত ১১টা থেকে সোমবার ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে ১১ দালালকে গ্রেফতার করা হয়েছে।

এই বিষয়ে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম ব্রিফিং করেছেন। সেখানে তিনি জানান, কক্সবাজার শহরের কলাতলীর কটেজ জোন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। অভিযানে সাইনবোর্ড ছাড়া শিউলি কটেজ হিসেবে পরিচিত একটি প্রতিষ্ঠানে গেলে তালাবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। নানাভাবে তালা খুলতে বলার পরও তালা খুলে না দেওয়ায় সেই তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। ভেতরে প্রবেশ করে দেখা যায়, সংঘবদ্ধ অপরাধীরা বিকল্প একটি পথে পালিয়ে যায়। এই সময় একটি কক্ষে জিম্মিদশা থেকে উদ্ধার করা হয় চার জনকে। একইসঙ্গে ওই কক্ষ থেকে নির্যাতন করার নানা উপকরণও জব্দ  করা হয়।

উদ্ধার করা হয় চার জনকে। তাদের জানান, সেখানে ৫/৬ জন ছেলে ও তিন জন নারী ছিল। দালালের মাধ্যমে প্রলোভন দেখিয়ে পৃথকভাবে তাদের ওই কটেজে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রবেশের পর সঙ্গে থাকা নারীদের সঙ্গে নানা আপত্তিকর ছবি তুলে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। হাতিয়ে নেওয়া হয় সব টাকা-পয়সা। আরও টাকার জন্য পরিবারকে জানাতে তাদের ওপর নির্যাতন চালানো হয়।

তিনি জানান, এ রকম আরও কয়েকটি কটেজে জিম্মি করে নির্যাতনের তথ্য রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। পরে কটেজ জোনে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের দালাল চক্রের ১১ জনকে আটক করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান