ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার ঘুষিতে চাচা নিহতের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ১৬:০৭আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৬:০৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভাতিজার ঘুষিতে খায়ের মিয়া (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বাজারে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার আবুল কালামের ছেলে।

নবীনগর থানার ওসি মো. আমিনুর রশীদ জানান, ওই গ্রামের খায়ের মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই মন্নাফ মিয়ার ছেলে রফিক মিয়ার দীর্ঘ দিন ধরে বাড়ির জায়গা বণ্টন সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। আজ সকালে কুড়িঘর বাজারে একটি চায়ের দোকানে চা পান করছিলেন চাচা ও ভাতিজা। একপর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে ভাতিজা রফিক মিয়া চাচা খায়ের মিয়াকে কিল-ঘুষি দিতে থাকে। তখন খায়ের মিয়া মুখে আঘাত পেয়ে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও মামলা হয়নি। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি