র‍্যালিতে সামনে থাকা নিয়ে মারামারির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ২৩:০৮আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২৩:০৮

কুমিল্লার দেবিদ্বারে শোক দিবসের র‍্যালিতে কে আগে যাবেন, কে পরে যাবেন এই নিয়ে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীর মাঝে মারামারির অভিযোগ উঠেছে। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। বিকালে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার উপজেলা প্রাঙ্গণ থেকে শোক দিবসের র‍্যালি বের হয়। ঠিক ওই সময় র‍্যালির পেছনে হঠাৎ মহিলা আওয়ামী লীগের নেত্রীদের মধ্যে কে আগে যাবেন কে পরে যাবেন এই নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বাগবিতণ্ডার একপর্যায়ে দেবিদ্বার উপজেলা যুব মহিলা লীগের সদস্য লিলি আক্তারের ওপর হামলা করেন আরেক নেত্রী সুমি আক্তার। এ সময় তার সঙ্গে অন্যরাও যোগ দেন। 

ঘটনার সময় পাশেই ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা ও সদস্য বিথি আক্তার।

র‍্যালিতে সামনের দিকে ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউএনও আশিক উন নবী তালুকদার ও থানার ওসি কমল কৃষ্ণ ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, সাংগঠনিক সম্পাদক ভিপি বাবুলসহ অন্যান্য নেতাকর্মীরা। 

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে দাবি করেন, আমিসহ নেতাকর্মীরা মিছিলের সামনে ছিলাম। পিছনে কী হয়েছে জানি না। মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন ঘটনার সময় পাশে ছিলেন। উনি ভালো বলতে পারবেন।

বিষয়টি নিয়ে কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা বলেন, আমরা থানায় যাচ্ছি। পরে আপনাদের ঘটনার বিস্তারিত জানাবো। 

দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বাংলা ট্রিবিউনকে বলেন, এখনও এমন কোনও লিখিত অভিযোগ হাতে আসেনি। লিখিত অভিযোগ পেলে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম