জন্মদিনের কেক নিয়ে যাওয়ার পথেই প্রাণ গেলো ৩ বন্ধুর

কুমিল্লা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ২২:৪৬আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২২:৪৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় একটি গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা তিন কিশোর বন্ধু নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশায় এক কেক পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, কোনও বন্ধুর জন্মদিন পালন করতে যাওয়ার সময় দুর্ঘটনায় এই তিন কিশোর নিহত হয়।

বুধবার (১৭ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো- চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া গ্রামের বাসচালক হাসেমের ছেলে লিমন কিং, বদরপুর মধ্য পাড়া আব্দুল গফুরের ছেলে রাজ্জাক সজিব ও দূর্গাপুর মজুমদার বাড়ি এলাকার হানিফ মিয়ার ছেলে সিফাত। তারা তিন জনই ছুফুয়া মাদ্রাসার আলিমের ছাত্র।

মিয়াবাজার হাইওয়ে থানার এএসআই গিয়াস উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ থানায় আনা হয়েছে। তারা সবাই চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। দুর্ঘটনাকবলিত অটোরিকশাতে জন্মদিনের কেক পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, তারা কোনও বন্ধুর জন্মদিন পালনের উদ্দেশে যাচ্ছিল।

/এফআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের