বিদ্যুতের তার ছিঁড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২০ আগস্ট ২০২২, ১৫:১১আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৫:১৪

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাংগরা বাজার থানার এলখাল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন—এলখাল গ্রামের হোসনে আরা বেগম (৬০), তার ছেলে তারা মিয়া (৩০) ও নাতি রিফাত হোসেন (৮)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে তারা মিয়ার ভাগিনা রিফাত বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের ওপর পড়ে। তার চিৎকার শুনে নানি হোসনে আরা উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে যান। এ সময় মা ও ভাগিনাকে উদ্ধারের জন্য তারা মিয়া এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। স্থানীয়রা দৌলতপুর অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। পরে এলাকাবাসী লাশ উদ্ধার করে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী