জনগণকে একটু ভালো সার্ভিস দিন, পুলিশকে অনুরোধ ভূমিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ আগস্ট ২০২২, ১৯:১২আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৯:১৩

পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘আপনারা ভালো কাজ করছেন। আরও ভালো কাজ করতে হবে। কিছু ক্ষেত্রে আপনাদের সুনাম নষ্ট হচ্ছে। আপনাদের অনুরোধ করবো, দেশকে ভালোবাসতে হবে, জনগণকে ভালোবাসতে হবে এবং জনগণকে শান্তিতে রাখতে হবে। সর্বোচ্চ সেবা দিতে হবে। কিছু কিছু জায়গায় এখনও কিন্তু হয়রানি আছে। অনেক থানায় হয়রানির শিকার হচ্ছে মানুষ। ওখান থেকে বেরিয়ে আসুন।’

শনিবার (২০ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
দামপাড়া পুলিশ লাইনসের মাল্টিপারপাস ড্রিল শেডে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী।

পুলিশের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, ‌‘আপনাদের সহযোগিতা আমরা সবসময় পেয়েছি। সামনের দিনে আরও সহযোগিতা চাই। তবে আমি কোনও অন্যায় সহযোগিতা চাই না। জনগণকে আপনারা একটু ভালো সার্ভিস দিন। যাতে জনগণ একটু ভালোভাবে থাকতে পারে। আপনাদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ চিন্তা আছে, আপনাদের প্রতি দুর্বলতা লক্ষ্য করেছি তার।’

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যদি সেদিন বেঁচে না থাকতেন; তিনি যদি বিদেশে না যেতেন; তাহলে তার ক্ষেত্রেও একই পরিণতি হতো। তাহলে কি হতো। আজ যে বাংলাদেশ আমরা দেখছি, যে ভুল তথ্য দিয়ে ইতিহাসকে বিকৃত করা হয়েছিল, তা আর সংশোধন হতো না। দেশের উন্নয়ন হতো না। বই-পুস্তকে ভুল তথ্য দেওয়া হয়েছিল, ভুল তথ্য পড়ানো হয়েছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন থেকে ধীরে ধীরে বই-পুস্তকে সঠিক ইতিহাস তুলে ধরা হয়েছে। পরবর্তী প্রজন্মকে কেউ চাইলেও এখন আর জোর করে ভুল পথে নিতে পারবে না।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার মোজাফ্ফর আহমদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভারপ্রাপ্ত জেলা কমান্ডার এ কে এম সরোয়ার কামাল প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আবৃত্তি, রচনা লেখা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী