বিমানবন্দরে ১১ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ১৯:৪৫আপডেট : ২৩ আগস্ট ২০২২, ২২:১৪

কক্সবাজার বিমানবন্দরে এক নারীসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নগদ তিন লাখ ১৮ হাজার টাকাসহ সাংবাদিকের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।

আটক রোহিঙ্গারা হলেন, মৃত নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ নূর, আবুল কাশেমের ছেলে মোহাম্মদ আয়াছ, মৃত লাল মিয়ার ছেলে আব্দুল হক, আব্দুল শুক্কুরের ছেলে রবি আলম, আবু তাহেরের ছেলে মোহাম্মদ নূর, নুর আলমের ছেলে ওসমান, আব্দুর শুক্কুরের ছেলে আবু বক্কর সিদ্দিক, মৃত সলিমুল্লাহর ছেলে রেজাউল করিম, নুরুল আমিনের ছেলে মোহাম্মদ আজিজ, দিন মোহাম্মদের ছেলে মোহাম্মদ ফয়সাল ও আব্দুস শুক্কুরের মেয়ে রহিমা। এরা সবাই কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তাদের থেকে উদ্ধার হওয়া টাকা ও আইডি কার্ড

কামরান হোসেন জানান, গোপনে সংবাদ পেয়ে কক্সবাজার বিমানবন্দরে কনকোর্স হলের সামনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাউন্টারে তাদের গতিবিধি সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে স্বীকার করে তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ সময় তাদের কাছে ইউএস-বাংলার দুটি, নভোএয়ারের দুটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি টিকিটসহ সাংবাদিকের দুটি ভুয়া পরিচয়পত্র ও আইএফআইসি ব্যাংকের ডেবিট কার্ড পাওয়া গেছে।

তিনি জানান, কেন তারা ঢাকা যাচ্ছিল সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক