স্কুলশিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
২৪ আগস্ট ২০২২, ১৬:২৯আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৬:২৯

কক্সবাজারে বিয়ের মেহেদি অনুষ্ঠান থেকে ফেরারপথে স্কুলশিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৪ আগস্ট) দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি নিত্যানন্দ দাশ।

গ্রেফতার আসামিরা হলো- মামলার প্রধান আসামি বেদার মিয়া (ইজিবাইক চালক), বেলাল উদ্দিন (রাজমিস্ত্রি) ও মোস্তাক মিয়া (ভিডিওম্যান)। আরেক আসামি পলাতক রয়েছে।

এএসপি নিত্যানন্দ দাশ জানান, গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছে। ওই দিন মেহেদি অনুষ্ঠান থেকে ফেরার পথে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাটি পরিকল্পিত ও আগের রাতেই পরিকল্পনা করা হয়।

জানা গেছে, ১৮ আগস্ট রাতে এক আত্মীয়ের মেহেদি অনুষ্ঠানে যান। সেখানে বেদার মিয়া নামের একজনের সঙ্গে তার পরিচয় হয়। পরদিন সকাল সাড়ে ৭টার দিকে ওই স্বজনের বাড়ি থেকে টমটমে করে নিজ বাড়িতে ফিরছিলেন। এই সময় বেদার ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক আরেকটি টমটমে তুলে নেয়। পরে একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। এই ঘটনায় সোমবার (২২ আগস্ট) রাতে মামলা নেয় পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, ১৮ আগস্ট ওই শিক্ষিকা মেহেদি অনুষ্ঠানে যান। সেখানে পরিচয় হয় পিএমখালী ইউনিয়নের ছনখোলা ইউনূছঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়া (২৮) নামের একজনের সঙ্গে। কিছুক্ষণ কথাও বলেন তারা। পরে কথা হয় অজ্ঞাত আরও ৩/৪ জনের সঙ্গে।

তিনি আরও জানান, পরদিন ১৯ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে ওই স্বজনের বাড়ি থেকে স্কুলশিক্ষিকা টমটমে করে নিজ বাড়িতে ফিরছিলেন। একটি ব্রিজের কাছে পৌঁছালে গতিরোধ করে বেদার ও তার সহযোগীরা। একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে আরেকটি ইজিবাইকে তোলে। এরপর দেশীয় অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে বেদারসহ তিন জন ধর্ষণ করে। তখন ওই শিক্ষিকা চিৎকার ও কান্নাকাটি শুরু করলে তারা পালিয়ে যায়।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের